ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

মিথ্যা ঘোষণায় আমদানি-রপ্তানি রোধে সিএন্ডএফ এজেন্টদের তথ্য চেয়েছে এনবিআর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মিথ্যা ঘোষণায় আমদানি-রপ্তানি ঠেকাতে বন্দর থেকে পণ্য ক্লিয়ারেন্সের সঙ্গে জড়িত সব ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের (সিএন্ডএফ এজেন্ট) তথ্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আমদানি-রপ্তানিকারক ছাড়াও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর ১৫ অক্টোবর এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। যেসব আমদানি-রপ্তানিকারক আগামী এক মাসের মধ্যে সফটওয়্যারের ডাটাবেসে সিএন্ডএফ এজেন্টের তথ্য যোগ করতে ব্যর্থ হবেন তাদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

তথ্য সংগ্রহের পর এসব এজেন্টের তথ্য এনবিআরের ‘অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ সফটওয়্যারে প্রবেশ করা হবে বলে জানা গেছে। ফলে কাস্টমস কর্তৃপক্ষ সহজেই শনাক্ত করতে পারে কোন আমদানিকারকের সিএন্ডএফ এজেন্ট। এর ফলে ভুয়া বিল অব এন্ট্রি বা বিল অব এক্সপোর্টের মাধ্যমে আমদানি-রপ্তানি বন্ধ হবে বলে মনে করছে এনবিআর।

নির্দেশনায় আরও বলা হয়েছে যে বাণিজ্যিক আমদানির সঙ্গে জড়িত, কোনো সিএন্ডএফ এজেন্টের তথ্য সফটওয়্যারের ডাটাবেজে না থাকলে তিনি কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারবেন না।

সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি রপ্তানির আড়ালে কয়েকশ কোটি টাকা পাচারে বেশ কয়েকজন সিঅ্যান্ডএফ এজেন্টের জড়িত থাকার বিষয়টি নজরে আসে। এনবিআরের নতুন উদ্যোগের ফলে আমদানি-রপ্তানির মিথ্যা ঘোষণা অনেকটাই কমে যাবে। আগে যেকোনো সিএন্ডএফ এজেন্ট আমদানিকারক-রপ্তানিকারকের পক্ষে কাজ করতে পারত। নতুন এ ব্যবস্থায় প্রত্যেক ট্রেডারের জন্য ৩ জন সিএন্ডএফ এজেন্টের নাম সফটওয়্যারের ডাটাবেজে থাকবে। তারা ছাড়া আর কেউ এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন না।

এর আগে গত মার্চে এনবিআর আমদানিকারকদের সিঅ্যান্ডএফ এজেন্টদের অ্যাসিকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের আওতায় বন্ড সুবিধার আওতায় আনার উদ্যোগ নেয়।

মিথ্যা ঘোষণায় আমদানি-রপ্তানি রোধে সিএন্ডএফ এজেন্টদের তথ্য চেয়েছে এনবিআর

আপডেট সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩