ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

ফের সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৩৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

মূল্যস্ফীতি কমাতে নীতিগত সুদের হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) ৬০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সার্বিক মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে এবং প্রত্যাশিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রোববার (৪ অক্টোবর) মুদ্রানীতি কমিটির (এমপিসি) ৬০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী (ক) বাংলাদেশ ব্যাংকের নীতিগত সুদের হার অর্থাৎ রাতারাতি রেপো সুদের হার বিদ্যমান বার্ষিক ৬.৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.২৫ শতাংশ করা হয়েছে; (খ) স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (ফ্লোর) সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৪.৫০ ভাগ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫.২৫ ভাগ; (গ) স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (সিলিং) সুদহার বিদ্যমান বার্ষিক শতকরা ৮.৫০ ভাগ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৯.২৫ ভাগে পুনঃনির্ধারণ করা হলো।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ২০২৩ থেকে এই নির্দেশ কার্যকর হবে।

দেশটিতে উচ্চ মূল্যস্ফীতির জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করা হচ্ছিল। কিন্তু দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দুর্ভোগে, তখন বাংলাদেশ ব্যাংক নীতিগত সুদ করিডোরকে মূল্যস্ফীতির কারণ হিসেবে চিহ্নিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকটি সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে বলে ধারনা করছে বাংলাদেশ ব্যাংক।

ফের সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০২:২৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩