ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল পুঁজি বাংলাদেশের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৫৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অংকের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৪ রানের বিশাল পুঁজি গড়েছে বাংলাদেশ। কিউইদের এই রানে আটকাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১২ রানে পতন হয় ওপেনার পারভেজ হোসেন ইমনের। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন বাঁহাতি এ ব্যাটার। দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি করেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাইম। ৩৪ বলে ৩৯ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন বিজয়। ৪১ বলে ৪০ রান করে ফেরেন নাইম। চতুর্থ উইকেটে ২২৫ রানের বিশাল জুটি করেন সোহান ও অংকন। দু’জনই হাঁকান সেঞ্চুরি। ১০১ বলে ১১২ রানের (৭টি করে চার ও ছক্কা) দুর্দান্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন সোহান।ইনিংসের শেষ ওভারে আউট হন অংকন। ১০৮ বলে ১০৫ রানের (৭ চার ও ৫ ছক্কা) অনবদ্য ইনিংস খেলেন ডানহাতি এ ব্যাটার। মোসাদ্দেক হোসেন সৈকত ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

ট্যাগস :

জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল পুঁজি বাংলাদেশের

আপডেট সময় : ০২:০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫