ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

মাচা পদ্ধতিতে লাউ চাষ করে স্বাবলম্বী ফরিদপুরের মো. আল আমিন শেখ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৬৬৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

প্রসেনজিৎ বিশ্বাস, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলার মধ্যে সালথা উপজেলা টি কৃষিতে ব্যাপক সম্ভাবনাময় এলাকা। এখানে পাট ও পেঁয়াজের রাজধানী খ্যাত ব্যাপক সুনাম রয়েছে। মৌসুমে শুরুতে প্রায় ৯০ ভাগ জমিতে পাট ও পেঁয়াজের চাষ হয়। তবে সব কিছু ছাড়িয়ে লাউ ও সবজি চাষ করে চমক সৃষ্টি করেছে শিক্ষার্থী মো. আল-আমিন শেখ। গত কয়েক বছর যাবৎ লাউ, ধুন্দল, চন্দনি, পুইশাক ও অন্যান্য সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন তিনি। বিভিন্ন সবজি চাষ করলেও লাউ চাষে সাফল্য ধরা দেয় এ বছর তার। লাউ চাষ করে চমক সৃষ্টি করেছেন শিক্ষার্থী আল-আমিন।
তিনি উপজেলার যদুনন্দী ইউপির জগন্নাথদী গ্রামের দক্ষিণপাড়ার লিটু শেখের ছেলে মো. আল আমীন শেখ (২৩)।
আল-আমিন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তিনি বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করছেন। বাবা-মাসহ পরিবারের সবাই তাকে চাষাবাদে সাহায্য করেন। চাষাবাদের কারণে লেখাপড়ায় কোন সমস্যা হয় না। সবজি চাষে তিনি এ একজন সফল কৃষক বলা যায়।
চলতি মৌসুমে আল আমিন প্রায় এক একর জমিতে লাউ চাষ করেন। সেখানে দুটি মাচা করছেন। কাদা বৃষ্টির কথা মাথায় রেখে বেড পদ্ধতিতে কয়েক প্রজাতির হাইব্রিড জাতের লাউ গাছ রোপণ করা হয়েছে। মোট ১৩টি বেড রয়েছে, একটি চারা থেকে অন্যটির দূরত্ব প্রায় আড়াই ফুট। শতক প্রতি মাত্র ৫০০-৭০০ টাকা খরচ হয়েছে। ৪০-৪৫ দিন পর থেকে প্রায় প্রতিদিন লাউ সংগ্রহ করা যায়। লাউগাছ ৪ মাস পর্যন্ত ভালো ফলন দেয়। এর পরে ই ফলন কমতে থাকে। এই জন্য ৪ মাস পর নতুন করে লাউ গাছ রোপণ বা অন্য কোন ফসলের চাষ করত হয়। লাউ সারা বছর চাষ করা যায়। সব খরচ বাদ দিয়ে আল আমিন এ বছর প্রায় ৩-৪ লাখ টাকা লাউ চাষে লাভ করবেন বলে ধারণা করছেন।
আল-আমিন জানান,আমার এক বড় ভাই আমাকে এ চাষে পরিকল্পনা দেন। তারই পরিকল্পনায় আমি গতবছর পরীক্ষামূলক লাউ চাষ করি। সেখানে আমি কিছুটা সাফল্য পেয়ে এবছর প্রায় ১ একর জমিতে লাউ চাষ করি। রোগ বালাই ও অন্যান্য সমস্যা ইউটিউব দেখে নিজে নিজেই সে সমাধান করতে পেরেছি।এ ছাড়াও কলা,পেঁপে ,ভেন্ডি,জিঙ্গা,মরিচ চাষ করছি।সব খরচ বাদ দিয়ে এ বছর লাউ চাষে আমি প্রায় ৩-৪লাখ টাকা আয় করতে পারব বলে আশা করছি।
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন ,শিক্ষার পাশাপাশি কৃষি কাজে সাফল্য আলামিনের  তথ্য ও অন্যান্য সহযোগিতা দিয়ে পাশে থাকতে আশ্বাস দেন।

ট্যাগস :

মাচা পদ্ধতিতে লাউ চাষ করে স্বাবলম্বী ফরিদপুরের মো. আল আমিন শেখ

আপডেট সময় : ০৩:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪