ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ২১৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।‍

সানজিদা খাতুন , চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পাকশী হতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮ টার সময় উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো অনেক সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর পার্শবর্তী রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা  ডাউনট্রেন আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও আপট্রেন খুলমা থেকে ছেড়ে আসা সান্তহারগামী সীমান্ত এক্সপ্রেস আটকা পড়েছে। ফলে ট্রেনের শতশত যাত্রী পড়েছেন চরম ভোগান্তিতে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এ কে ইউসুফ আলী বলেন, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ কাজ চলমান রয়েছে।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুত খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ০৪:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪