ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২২৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
অভিনব কৌশলে স্কুটির টায়ার ও সিট কভারে মাদক পরিবহন কালে ৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুরের মধুখালি ও ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-১০। মাদক পরিবহনে ব্যবহৃত স্কুটিও জব্দ করা হয়েছে।

২ অক্টোবর সোমবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালি এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৯৪,০০০ টাকা মূল্য মানের ৯৭ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাজিবুল হোসেন @নাজমুল (৫২) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি স্কুটি জব্দ এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিনে বিকালে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০,০০০ টাকা মূল্য মানের ২২ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাসেল (৩১) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ ও ফরিদপুরের মধুখালিসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

আপডেট সময় : ০৬:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩