ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (৩ জুলাই ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ জুলাই ) আনুমানিক ১৩৫০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা থেকে হরিণা ফেরীঘাটগামী একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেয়া হয়। আভিযানিকদল কর্তৃক সিএনজিটি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তায় পপকর্নের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩টি প্যাকেট থেকে মোট ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১বোতল বিদেশী মদসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ আবু সিদ্দিক (৩২), মাদারিপুর জেলার মিটাপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত মাদক (গাঁজা) কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশ্য চাঁদপুরে আনা হয়। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানাযায়।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

আপডেট সময় : ০৫:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩