ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

৫০০ পেরিয়ে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১৮৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫০০ পেরিয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। ১৩৭ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৫৩২ রান করেছে প্রোটিয়ারা।

২ সেঞ্চুরি আর ৩ ফিফিটিতে এই রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। উইকেটে আছেন উইয়ান মুলদার ৭৯ রানে ও সেনুরান মুথাসামি ৫১ রানে। খেলা চলছে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের।

মূলত, প্রথম দিনই ব্যাকফুটে চলে গিয়েছিলো বাংলাদেশ। নিরেট ব্যাটিং উইকেটে সারাদিন ৮১ ওভার বল করে মাত্র ২টি উইকেট নিতে পেরেছিলো বাংলাদেশ দলের বোলাররা।

প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন দু’জন। ১০৬ রান করে ত্রিস্টান স্টাবস আউট হয়ে গেলেও ১৪১ রান নিয়ে উইকেটে ছিলেন টনি ডি জর্জি। আজ দ্বিতীয় দিন সকালে জর্জি এবং বেডিংহ্যাম মিলে দক্ষিন আফ্রিকাকে অনায়াসে ৪০০ রানের দিকে নিয়ে যাচ্ছিলেন।

৩৮৬ থেকে ৩৯১- এই ৫ রানের মধ্যে ৩ উইকেট দক্ষিণ আফ্রিকাকে কিছুটা চাপে ফেলেছিলেন তাইজুল ইসলাম। এরপর মুলদারের সঙ্গে রায়ান রিকেলটনের ৩২ রানের জুটি ভাঙেন পেসার নাহিদ রানা। রিকেলটনকে (৪১ বলে ১২) রানে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের হাতের ক্যাচ বানান ডানহাতি টাইগার পেসার।

তাইজুল ইসলাম একাই নেন বাকি ৫ উইকেট। এ নিয়ে ১৪তম বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার।

ট্যাগস :

৫০০ পেরিয়ে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় : ০৩:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪