ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি Logo হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু Logo বোরো মৌসুমে ৭০৪ ডিলারকে ১২৭ টন ব্রিডার বীজ দেবে ব্রি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী Logo অভিনেত্রীদের ব্যাগ-জুতা নিয়ে এত আগ্রহ কেন? শবনম ফারিয়া Logo বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, ঘরের মাঠে ১১ সিরিজের জয়যাত্রা থামলো কিউইদের Logo ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত Logo আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

৪৩ বছর ধরে ম্যাচিং পোশাক পরা জাপানি দম্পতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বর্তমানে সব দম্পতির মধ্যেই ‘কাপল ড্রেস’ পরার প্রবণতা বেড়েছে। স্বামী-স্ত্রী একসাথে একই রঙের এবং ডিজাইনের পোশাক পরলে তাদেরও দেখতে সুন্দর লাগে। তবে একজন জাপানি দম্পতি ৪৩ বছর ধরে এই নতুন ট্রেন্ড অনুসরণ করছেন।

মিস্টার বন এবং মিসেস পনের বিয়ের পর থেকেই একই ধরনের পোশাক পরার অভ্যাস রয়েছে। আজকাল তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

প্রতিদিন তারা ইনস্টাগ্রামে ম্যাচিং পোশাক পরে ছবি পোস্ট করে। সেখানে তাদের অনুসারীর সংখ্যা প্রায় ৯ লাখ। ইনস্টাগ্রামে তাদের আইডি ‘বনপন৫১১’।

২০১৬ সালে, তারা ইন্টারনেটে প্রথম ছবি পোস্ট করেছিলেন। তারা তখন থেকে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে। তাদের পোশাকের রং ও ডিজাইন সবাইকে মুগ্ধ করে। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি নিয়মিত প্রশংসায় ভাসছেন।

জানা গেছে, মিস্টার বন ও মিসেস পনের জনপ্রিয়তার পেছনে রয়েছে তাদের মেয়ে। প্রথমে অনলাইনে তাদের ছবি প্রকাশ করে। এরপর থেকে তারা নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার শুরু করেন। তারা দুজনেই ঘুরতে ভালোবাসেন।

এই দম্পতি এখন তাদের বিবাহিত জীবনের স্মরণে ২টি বই প্রকাশ করেছেন। এ পর্যন্ত তারা অনেক জাপানি সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রদর্শিত হয়েছেন।

এই দম্পতি গণমাধ্যমকে জানান, আমাদের মেয়ে প্রথমে তার ইনস্টাগ্রাম আইডিতে দুজনের একটি ছবি পোস্ট করে। তখন আমরা অনেক মন্তব্য পাই। এরপর আমরা আমাদের নিজস্ব আইডি শুরু করি। দেখতেই পাচ্ছেন, আমাদের আইডির ফলোয়ার এখন প্রায় ৯ লাখ।

৪৩ বছর ধরে ম্যাচিং পোশাক পরা জাপানি দম্পতি

আপডেট সময় : ০৭:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩