ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

২-০ ব্যবধানে লিড নিয়েও বেনজেমাদের কাছে হারলো আল নাসর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৩৫৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ।।

টানা ৯ বছর খেলেছিলেন ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে। ভাগ্যগুণে ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা এখন সৌদি প্রো লিগে। রোনালদো খেলছেন আল নাসরের হয়ে, আর বেনজেমা আল ইত্তিহাদের জার্সিতে। গতকাল বুধবার সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিলেন রোনালদো ও বেনজেমা। এই ম্যাচে দারুণ এক লড়াই হয়েছে। প্রথমার্ধে ছিল আল নাসরের দাপট, আর দ্বিতীয়ার্ধে আল ইত্তিহাদের। তবে শেষ হাসি হেসেছে ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইত্তিহাদ। ৩ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে তারা। প্রথম গোলটি করেন বেনজেমা, ৪৯ মিনিটে। আর ৫২ মিনিটে ইত্তিহাদকে ২-২ সমতায় ফেরান এনগোলা কান্তে। ৯৪ মিনিট পর্যন্ত দুই দল সমতাতেই ছিল। এরপরই স্বাগতিক দলের ভক্তদের স্তব্ধ করে দেন ইত্তিহাদের হোসেম আওয়ার। এতে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিহাদ। ম্যাচের শেষ মুহূর্তে দু’দলের ফুটবলাররা মারামারিতে জড়ায়। এতে লাল কার্ড দেখেন ইত্তিহাদের মুসা দিয়াবি। এই ম্যাচে স্কোর করতে না পেরে হতাশ হয়ে মাঠ ছাড়েন রোনালদো। এখনো আল নাসরের জার্সিতে কোনো বড় শিরোপা জিততে পারেননি পর্তুগিজ তারকা। এবারও হয়তো তাকে ফিরতে হবে খালি হাতেই।এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে রোনালদোরা এবার পড়েছে সেমিফাইনাল থেকে। আর প্রো লিগে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন চতুর্থস্থানে। অন্যদিকে সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।

ট্যাগস :

২-০ ব্যবধানে লিড নিয়েও বেনজেমাদের কাছে হারলো আল নাসর

আপডেট সময় : ০২:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫