ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

২০১৮ সালের পর এমন বাজে খেলেননি এমবাপে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৭২১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ব্যালন ডি’র ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের আশা নিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন কিলিয়ান এমবাপে। ২০২৩ সালের ৩ জুন স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে এমবাপের ৫ বছরের চুক্তির আনুষ্ঠানিক ষোষণা আসে। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মৌসুমে যা দেখলেন, তাতে হতাশ হওয়া ছাড়া কিছুই করার নেই ফরাসি তারকার।বুধবার রাতে বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়েছে চ্যাম্পিয়ন রিয়াল। প্রথম লেগে এমরিটসে হেরেছিল ৩-০ ব্যবধানে।এছাড়া দেশীয় প্রতিযোগিতায় লা লিগায়ও এবার খুব সুবিধাজনক অবস্থায় নেই রিয়াল। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সমান ম্যাচে কার্লো আনচেলত্তি দলের পয়েন্ট ৬৬। শেষদিকে ব্যতিক্রম কিছু না হলে লা লিগার শিরোপাও হাতছাড়া করতে হবে রিয়ালকে।এদিকে চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগ মিলিয়ে ৫ গোল হজম করা রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস। অথচ রিয়াল সমর্থকরা প্রত্যাবর্তনের আশায় অধীর আগ্রহে তাকিয়েছিলেন এমবাপের দিকে।সমর্থকদের রীতিমতো হতাশ করেছেন এমবাপে। গোল তো দূরের কথা, আর্সেনালের বিপক্ষে দুই লেগে অনুভব করার মতো প্রভাবও ফেলতে পারেননি তিনি।শুধু চ্যাম্পিয়ন্স লিগ কেন, সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৫ ম্যাচে কোনো গোল কিংবা অ্যাসিস্ট নেই এমবাপের। ২০১৮ সালের পর এই প্রথম টানা এতগুলো ম্যাচে গোল-অ্যাসিস্ট ছাড়া থাকতো হলো ২৬ বছর বয়সী তারকাকে।আগামী রোববার লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচ দিয়ে স্কোরশিটে পুনরায় নাম তুলতে সক্ষম হন কি না এমবাপে, সেটিই দেখার অপেক্ষা।

ট্যাগস :

২০১৮ সালের পর এমন বাজে খেলেননি এমবাপে

আপডেট সময় : ০২:৫১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫