ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

১ গোল ৩ অ্যাসিস্টে মিয়ামিকে জেতালেন সুয়ারেজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ২৯১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ওয়ার্কলোডের কারণে লিওনেল মেসিকে খেলাননি কোচ হাভিয়ের ম্যাসচেরানো। তাই ইন্টার মিয়ামির দায়িত্ব চেপেছিল দলের অন্যতম প্রধান তারকা লুইস সুয়ারেজের ঘাড়ের ওপর। তবে চাপমুক্ত থেকেই মাঠে দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উরুগুয়ে তারকা। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) হিউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ গোলের জয়ে মিয়ামিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুয়ারেজ। ১ গোল ও ৩ অ্যাসিস্টে করেছেন তিনি। এমএলএসের চলতি মৌসুমে এটি মিয়ামির প্রথম জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৬টায় ডায়নামোর ঘরের মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে মিয়ামির হয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন তেলাস্কা সেগোভিয়া। সুয়ারেজ ছাড়া গোল করেন তাদিও অ্যালেন্ডা। যা এমএলএসে তার ক্যারিয়ারের প্রথম গোল। ৬ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করে মিয়ামির স্কোরলাইন চালু করেন সেগোভিয়া। ৩৭ মিনিটে অ্যালেন্ডাকে দিয়ে দ্বিতীয় গোল করান সুয়ারেজ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আবার সেগোভিয়াকে দিয়ে গোল করান উরুগুয়ে তারকা। এতে ৩-০ তে এগিয়ে যায় মিয়ামি। ৭৯ মিনিটে সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন সুয়ারেজ নিজে। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি। ৮৫ মিনিটে হিউস্টনের হয়ে সান্ত্বনার এক গোল করেন নিকোলাস লোদেইরো। ম্যাচের পর হিউস্টনের কয়েকজন ফুটবলারের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন মিয়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে।

ট্যাগস :

১ গোল ৩ অ্যাসিস্টে মিয়ামিকে জেতালেন সুয়ারেজ

আপডেট সময় : ০২:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫