ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

১৬৫ রানে অলআউট, ফলোঅনে পড়েও ধুঁকছে শ্রীলঙ্কা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ২১৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গল টেস্টে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার বিশাল রানের নিচে চাপা পড়ে শ্রীলঙ্কা। ৬ উইকেটে ৬৫৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করার পর দ্বিতীয় দিনই শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরা। তৃতীয় দিন লাঞ্চের আগে আরও ২উইকেট হারায়। এরপর বৃষ্টির কারণে বাকি ২ সেশনের খেলা হয়নি। অর্থ্যাৎ তৃতীয় দিন শেষ হয় শ্রীলঙ্কার ৫ উইকেটে ১৩৬ রান দিয়ে। চতুর্থদিন আর বৃষ্টি নেই। যথাসময়ে খেলা শুরু হয়; কিন্তু ম্যাথিউ কুনেম্যান এবং নাথান লিওনের ঘূর্ণি বোলিংয়ের সামনে আর মাত্র ২৯ রান যোগ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সব মিলিয়ে ৫২.২ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে লঙ্কানরা তুলেতে পেরেছে ১৬৫ রান। ম্যাথিউ কুনেম্যান নেন ৫ উইকেট। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন এই বাঁ-হাতি স্লো অর্থোডক্স। ৩ উইকেট নেন নাথান লিওন। ২ উইকেট নেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসেই ৪৮৯ রান এগিয়ে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই স্বাগতিক শ্রীলঙ্কাকে ফলোঅন করালেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ।ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ধুঁকতে শুরু করেছে স্বাগতিকরা। ১১৪ রানের মাথায় হারিয়েছে ৫ উইকেট। ৩২ রান করেন কামিন্দু মেন্ডিস, ৪১ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ৩১ রান করেন দিনেশ চান্ডিমাল।

ট্যাগস :

১৬৫ রানে অলআউট, ফলোঅনে পড়েও ধুঁকছে শ্রীলঙ্কা

আপডেট সময় : ০৩:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫