ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

১২৬ বোতল ফেনসিডিল ও ৯০০ পিস ইয়াবাসহ ৪ জন আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ৪১৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা এলাকা হতে ১২৬ বোতল ফেনসিডিল ও ৯০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকও জব্দ করা হয়েছে।

১৩ জানুয়ারি শনিবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৭৮,০০০ টাকা মূল্যমানের ১২৬ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আমজাদ হোসেন (৫২), পিতা-মৃত খোদাবক্স, সাং-শিবপুর, থানা-মজিবনগর, জেলা-মেহেরপুর ২। মোঃ আতিক (৪২), পিতা- মৃত রুস্তম আলী, সাং- দক্ষিণপাড়া, থানা- মাদারিপুর সদর, জেলা-মাদারিপুর। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক ও নগদ ১৮,৬০০ টাকা জব্দ করা হয়।

এছাড়া এদিন রাতেই র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন টোলপ্লাজা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২,৭০,০০০ টাকা মূল্যমানের ৯০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোসাঃ জিয়াসমিন আক্তার (২৫), পিতা- নুর হোসেন, সাং- নয়া বাজার, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ২। মোঃ রিয়াজ (২২), পিতা- নুর হোছাইন, সাং কম্বনিয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গা ও ঢাকার কেরাণীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১২৬ বোতল ফেনসিডিল ও ৯০০ পিস ইয়াবাসহ ৪ জন আটক

আপডেট সময় : ০৯:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪