ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

হারিসের বোলিং তাণ্ডব, ১৬৩ রানে অলআউট অস্ট্রেলিয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ২২৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অ্যাডিলেড ওভালে টস জিতে কেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন, সে রহস্য অবশেষে বোঝা গেলো। তার পেসাররাই রহস্যের সমাধান করে দিলেন।

স্বাগতিক অস্ট্রেলিয়ান ব্যাটারদের ওপর রীতিমত আগুন ঝরিয়েছেন হারিস রউফ, শানিহন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইনরা। ৩৫ ওভারে মাত্র ১৬৩ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করে দিলো পাকিস্তান।

হারিস রউফ একাই নিলেন ৫ উইকেট। তবে সবচেয়ে বড় বিষয় হলো, ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের কাছে নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হলো অস্ট্রেলিয়া। এর আগে ১৯৯০ সালে সিডনিতে সর্বনিম্ন ১৬৫ রানে অলআউট হয়েছিলো অস্ট্রেলিয়ানরা।

অ্যাডিলেডে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান মোহাম্মদ রিজওয়ান। নিজের পেসারদের ওপর আস্থা ছিল রিজওয়ানের। শুরুতে ২১ রানের জুটি গড়েন ম্যাথিউ শর্ট এবং জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। শাহিন শাহ আফ্রিদির বলে ১৩ রান করে আউট হন ম্যাগার্ক। ১৯ রান করে আফ্রিদির বলে বাবর আজমের হাতে ক্যাচ দেন ম্যাথিউ শর্ট।

অ্যারোন হার্ডি ১৪ রানে ক্যাচ দেন উইকেটের পেছনে। বোলার হারিস রউফ। গ্লেন ম্যাক্সওয়েল তো বাইরের বল ভেতরে টেনে এনে বোল্ড হলেন ১৬ রান করে। প্যাট কামিন্সও হারিস রউফের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। সে সঙ্গে ফাইফার পূর্ণ হলো হারিসের।

শুধু তাই নয়, একই ম্যাচে সর্বোচ্চ ৬টি ক্যাচ ধরার রেকর্ডও গড়েন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে অবশ্য আরও একজন এক ম্যাচে ৬টি ক্যাচ নিয়েছেন, তিনি সরফরাজ আহমেদ।

শেষ মুহূর্তে অ্যাডাম জাম্পা ২১ বলে ১৮ রান না করলে তো অস্ট্রেলিয়ার রান ১৫০ ও পার হতো না। শেষ পর্যন্ত জাম্পা শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হলে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

ট্যাগস :

হারিসের বোলিং তাণ্ডব, ১৬৩ রানে অলআউট অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৩:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪