ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ চোরাকারবারী গ্রেপ্তার Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক

হামজা-শামিতদের ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ, টিকিট বিক্রি নিয়ে ভজকট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ৩২৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী আছেন। সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান শামিত সোম। বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ ঘিরে তাই এখন দর্শক আগ্রহ তুঙ্গে। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এবার ঘরের মাঠে তার অভিষেকের অপেক্ষা। যে কারণে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের (১০ জুন) টিকিটের জন্য দর্শকদের আগ্রহ বেশি। আজ শনিবার দুপুর ১২টার সময় অনলাইনে টিকিট বিক্রি শুরুর কথা ছিল। আয়োজকদের পক্ষ থেকে ঘটা করেই এই সময়টা জানানো হয়েছিল। কিন্তু দুপুরে হঠাৎ বাফুফে জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হবে রাত আটটায়। আগেই আশঙ্কা করা হয়েছিল যে, প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি নিয়ে সমস্যা হতে পারে। সেটিই দেখা গেলো। টিকিট বিক্রি শুরুর আগেই হ-য-ব-র-ল অবস্থা।১০ ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট। হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সরে টিকিটের মূল্য ৫ হাজার টাকা করে। ভিআইপি-১ রেড বক্স টিকিটের দাম ৪০০০ টাকা ধার্য করা হয়েছে, ভিআইপি-২ ও ভিআইপি-৩ এর টিকিটের মূল্য সমান ২৫০০ টাকা করে। এছাড়া স্কাইভিউ ৩০০০, ক্লাব হাউজ-১ টিকিট ২৫০০, ক্লাব হাউজ-২ এর টিকিট বিক্রি হবে ২০০০ টাকায়। আর সাধারণ গ্যালারি টিকেটের প্রতিটির দাম ধরা হয়েছে ৪০০ টাকা।একজন সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন। টিকিট কাটতে নাম, ফোন নাম্বার, ই-মেইল আইডি এবং এনআইডি (জাতীয় পরিচয় পত্র) কার্ড লাগবে।

ট্যাগস :

হামজা-শামিতদের ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ, টিকিট বিক্রি নিয়ে ভজকট

আপডেট সময় : ০১:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫