ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২৮৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে নাম লিখিয়েছে বাংলাদেশ। আজ বুধবার স্কটিশ মেয়েদের ১৭ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ডি-গ্রুপে তিন ম্যাচের ২টিতে জিতে পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের দল।মালয়েশিয়ার ইউএসডি-ইউকেএম ওভাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ১০৩ রান তুলতে পারে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ২৮ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আফিয়া আশিমা ১৯ বলে ২১, জুয়াইরিয়া ফেরদৌউস ৩২ বলে ২০ ও ফাহমিদা চয়া ১২ বলে ১৪ রান করেন। বাকিরা এক অংকের ঘর উতরাতে পারেননি। স্কটল্যান্ডের হয়ে ৪১ বলে ৪৩ রান করেন পিপ্পা স্প্রোউল। অধিনায়ক নিয়ামোহ মুইর ৩২ বলে ২২ ও এমা ওয়ালসিংগাম ১৭ বলে ১১ রান করেন।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত ২ উইকেটে হেরে সুমাইয়ারা। অবশেষে জয় দিয়েই গ্রুপপর্ব শেষ করলো বাংলাদেশ।চারটি গ্রুপ থেকে সেরা ৩টি করে মোট ১২ দল যাবে সুপার সিক্সে। সেখানে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ৬ দল।

ট্যাগস :

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

আপডেট সময় : ০৩:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫