ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

সুন্দরগঞ্জে অর্থাভাবে ১২ বছর চিকিৎসাহীন, নজরুলের পাশে প্রবাসী সেলিম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৬০ বার পঠিত

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
২০১৪ সালে সাইকেল দুর্ঘটনায় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিপাড়া গ্রামের যুবক নজরুল ইসলামের। এরপর থেকে দীর্ঘ প্রায় এক যুগ ধরে পায়ের সমস্যায় ভুগছেন তিনি। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে অসহায় অবস্থায় দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন নজরুল।

নজরুল ইসলাম কুটিপাড়া গ্রামের মুসলিম মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তাঁর অসুস্থতা ও দুর্ভোগের বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বামনডাঙ্গা ইউনিয়নের মন্দগ্রামের বাসিন্দা ও ইতালি প্রবাসী মতিউর রহমান সেলিম।

রোববার দুপুরে নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন মতিউর রহমান সেলিম। সেখানে চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরার পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন চিকিৎসার অভাবে পায়ের সমস্যায় ভোগা নজরুলের পাশে দাঁড়িয়ে চিকিৎসার দায়িত্ব নেওয়ায় ইতালি প্রবাসী মতিউর রহমান সেলিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর পরিবার ও স্থানীয়রা। তাঁরা বলেন, অর্থের অভাবে এতদিন নজরুলের যথাযথ চিকিৎসা সম্ভব হয়নি। এখন তাঁর চিকিৎসার দায়িত্ব নেওয়ায় নতুন করে আশার আলো দেখছেন তাঁরা।

নজরুলের পরিবার আশা করছে, প্রয়োজনীয় চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হবে এবং তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

নজরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

ট্যাগস :

সুন্দরগঞ্জে অর্থাভাবে ১২ বছর চিকিৎসাহীন, নজরুলের পাশে প্রবাসী সেলিম

আপডেট সময় : ০৪:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬