ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

সিনিয়রদের মিস করছেন মিরাজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ২৫৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

১৮ বছর পর ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার টেস্ট ক্যারিয়ারটা ২০০৯ সালে ইনজুরির কারণে শেষ হয়ে গেলেও মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘ এক যুগের মতো সময় টেস্ট দলে ছিলেন।

তারপর ২০২১ সাল থেকে মাহমুদউল্লাহ আর ২০২৩ সাল থেকে তামিমও টেস্ট দলের বাইরে। সর্বশেষ ঘরের মাঠে টেস্ট সিরিজ খেললেও এ সিরিজে ইনজুরির কারণে দলের বাইরে মুশফিকও। রাজনৈতিক কারণে খেলতে পারছেন না সাকিব। যার ফলে দেড় যুগ পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না বাংলাদেশের ক্রিকেটের ৫ শীর্ষ তারকার কেউ। বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পারফরমার হিসেবে ওই ৫ জন সবার সেরা। এমন নয়, সেটা নিরুপন খুব কঠিন। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর ক্যারিয়ার খুঁটিয়ে দেখলেই বেরিয়ে আসবে, তারা পরফরমার হিসেবে কত বড়।

ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ৫ জনকে পেছনে ফেলার মত সে অর্থে কেউ নেই এখনো। টেস্ট ক্রিকেটে রান তোলা ও উইকেট প্রাপ্তিতে এখনো সাকিব, তামিম, মুশফিকই সবার ওপরে। তাদের পারফরম্যান্স সবসময়ই দলের প্রধান শক্তি। গত দেড় যুগে বাংলাদেশ দলের ফল নির্ভর করতো আসলে ওই ৫ জনের পারফরম্যান্সের ওপরই। তাদের সবাইকে ছাড়া প্রথম টেস্ট খেলতে নেমে কেমন চাপ অনুভব করছে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ? মিরাজ অকপপেই স্বীকার করে নিলেন, তিনি মিস করছেন সিনিয়রদের। তাদের ছাড়া খেলা কঠিন হবে। তাদের অভাব পূরণ করাও কঠিন। মিরাজ যোগ করেন, ‘আমি যেমন বলেছি, ভালো একটা দল আছে। কিছু তরুণ ক্রিকেটার এসেছে, তাদের এই কন্ডিশনে পারফর্ম করার সুযোগ মিলেছে। আমরা বিশ্বাস করি, যে ভালো খেলতে পারবো ও ভালোভাবে ফিরে আসতে পারবো।’

ট্যাগস :

সিনিয়রদের মিস করছেন মিরাজ

আপডেট সময় : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪