ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান Logo অক্টোবর এলেই কেন এই সিনেমার কথা মনে পড়ে? Logo ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার: ‘নরকে এক ব্যয়বহুল অভিযান’—ট্রাম্প Logo অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অক্টোবর এলেই কেন এই সিনেমার কথা মনে পড়ে?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৩ বার পঠিত

অপেক্ষাটা অনেকদিনের। সেপ্টেম্বর থাকতেই অনেকে দিন গুনছিলেন, কবে আসবে অক্টোবর। কেন এই মাস ঘিরে এত আগ্রহ-আবেগ? সোশ্যাল মিডিয়ার এ যুগে অক্টোবর ঘিরে এমন আবেগের অনেকটা জুড়ে রয়েছে একটি সিনেমা—যেটার নামও ‘অক্টোবর’। ক্যালেন্ডারে সেপ্টেম্বরের পাতাটা উল্টে অক্টোবর এলেই ফেসবুক-ইনস্টাগ্রামে নানা পোস্ট দেখা যায়। ‘অক্টোবর’ সিনেমার নানা দৃশ্য, সিনেমার চরিত্রগুলো নিয়ে চর্চা কিংবা এর ব্যাকগ্রাউন্ড মিউজিক জায়গা করে নেয় অনেকের পোস্ট-স্টোরিতে। প্রশ্ন হতে পারে, কেন অক্টোবর এলেই এই সিনেমা এতটা প্রাসঙ্গিক হয়ে ওঠে? এর পেছনে কিছু কারণ রয়েছে। প্রকৃতিতে অক্টোবর মানে সবুজ ঘাসের ডগায় শিশির কণার আগমন, বিস্তীর্ণ প্রান্তরে কাশফুলের আধিপত্য, আকাশজুড়ে সাদা-ধূসর মেঘ আর শীতল হাওয়ার আনাগোনা। আরও একটি বিশেষ অনুষঙ্গ আছে—শিউলি ফুল। এ সময়েই ফোটে ফুলটি। কমলারঙের বিন্দুর চারপাশে সাদা পাপড়ি, ছোট্ট তবু হৃদয় মাতানো ঘ্রাণের এই ফুল অক্টোবরের চিহ্ন।
এসব অনুষঙ্গের সঙ্গে ‘অক্টোবর’ সিনেমারও সংযোগ রয়েছে। এই সিনেমার অত্যন্ত আবেগের জায়গায় জুড়ে আছে শিউলি ফুল। গল্পের নায়িকার নাম শিউলি, এই ফুলের প্রতি তার অসামান্য আবেগ। শিশিরভেজা ঘাসের উপর বিছিয়ে থাকা শিউলি ফুলের দৃশ্য কিংবা অভিনেত্রীর সেই ফুল কুড়ানোর দৃশ্য দর্শকের মনে দাগ কেটে আছে। ‘অক্টোবর’ সিনেমার গল্প ড্যান ও শিউলিকে ঘিরে। দুজনেই দিল্লির একটি হোটেলে শিক্ষানবিশ হিসেবে কাজ করে। ড্যান কিছুটা অগোছালো, দায়িত্বজ্ঞানহীন ও খানিকটা বেপরোয়া; অন্যদিকে শিউলি শান্ত, দায়িত্বশীল এবং কাজে মনোযোগী। তাদের মধ্যে ঘনিষ্ঠ কোনো সম্পর্কও ছিল না। কিন্তু এক দুর্ঘটনায় শিউলি কোমায় চলে যায়। আর সে ঘটনায় বদলে যায় ড্যানের জীবনও। দুর্ঘটনার আগ মুহূর্তে শিউলির শেষ জিজ্ঞাসা ছিল—‘ড্যান কোথায়?’ এই প্রশ্নের সূত্র থেকে শুরু হয় ড্যান ও শিউলির অদ্ভুত এক সম্পর্ক, যেটার আসলে নাম দেওয়া কঠিন। বন্ধুত্ব, প্রেম নাকি অন্য কিছু? রোজ শিউলিকে দেখতে ছুটে যায় ড্যান, নীরবতার ভাষায় যেন কথা হয় তাদের। ড্যান ও শিউলির সম্পর্ক প্রচলিত প্রেমকে ছাপিয়ে অব্যক্ত নিরেট ভালোবাসায় রূপ নেয়। পাশে থাকা, যত্ন নেওয়া, প্রত্যাশা ছাড়াই ভালোবাসা কিংবা অনিশ্চিত এক ভবিষ্যতের অপেক্ষা, এসব প্রেক্ষাপট সিনেমার পর্দা ছাপিয়ে দর্শকের মনেও গভীর ছাপ ফেলে। যার ফলে বছরের পর বছর কেটে গেলেও সিনেমাটির আবেদন যেন ক্রমশ সজীব হয়ে উঠছে। সুজিত সরকারের ‘অক্টোবর’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ১৩ এপ্রিল। ৩৩ কোটি রুপিতে নির্মিত এই সিনেমা বক্স অফিসে ৫৮ কোটি রুপির মতো আয় করে। বক্স অফিসে আহামরি সাফল্য না পেলেও দর্শকের ভালোবাসা জিতে নেয় দারুণভাবে। যে ভালোবাসা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে বরুণ ধাওয়ান ও বণিতা সান্ধুর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক-সমালোচকরা। সিনেমাটিতে আরো আছেন গীতাঞ্জলি রাও, সাহিল বেদোলিয়া, আশিশ ঘোষ প্রমুখ।

ট্যাগস :

অক্টোবর এলেই কেন এই সিনেমার কথা মনে পড়ে?

আপডেট সময় : ০৩:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬