ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

সরফরাজের প্রথম টেস্ট সেঞ্চুরি, লজ্জা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৮৫২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট ভারত। জবাবে ৪০২ রানের বড় সংগ্রহ নিউজিল্যান্ডের। বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়ানো তাই ভীষণ কঠিন ভারতের জন্য। তবে রোহিত শর্মার দল দারুণভাবে সে চেষ্টাটা করে যাচ্ছে।

ভারতের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন সরফরাজ খান। যার কিনা এই টেস্টে খেলারই কথা ছিল না। শুভমান গিল ফিট থাকলে হয়তো সরফরাজ একাদশে জায়গা পেতেন না।

এর আগে প্রথম ইনিংসে সুযোগ পেয়েও হতাশ করেছিলেন, ফিরেছিলেন শূন্য রানে। সেই সরফরাজ খান দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। চতুর্থ দিনের এক ঘণ্টার মধ্যে শতরান পূর্ণ করেন সরফরাজ। ১১০ বলে সেঞ্চুরি মুম্বাইয়ের ছেলে সরফরাজের।

৫৭তম ওভারে টিম সাউদিকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ। বল বাউন্ডারি লাইন স্পর্শ করতেই ক্রিজের এদিক ওদিক ব্যাট নিয়ে ছুটলেন। মুখে তার তৃপ্তির হাসি। ব্যাট উপরে তুলে লাফিয়ে সেলিব্রেশন করলেন সরফরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩২০ রান। সরফরাজ ১১৫ আর রিশাভ পান্ত ৪১ রানে অপরাজিত আছেন। ভারত পিছিয়ে ৩৬ রানে। চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা চলছে।

ট্যাগস :

সরফরাজের প্রথম টেস্ট সেঞ্চুরি, লজ্জা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

আপডেট সময় : ০৩:০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪