ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা: খাদ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২০২ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষক এদেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে।সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা।
আজ সাপাহারে গোডাউন পাড়া আমবাগানে ২০২৩ মৌসুমে আম সংগ্রহ ও বিপণন এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধানে আমনে বাম্পার ফলন হয়েছে, বোরোতে বাম্পার ফলন হয়েছে, আমেও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের নায্যমূল্য পাচ্ছে। আশা করি আমেও নায্যমূল্য পাবে।
কৃষকের নায্যমূল্য নিশ্চিত করতে চাই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দঃুখ কষ্ট কেউ বুঝতে চায়না। ফসল ফলাতে তাকে খরার পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।
সাধন চন্দ্র মজুমদার বলেন, এখন দেশীয় ফলের প্রচুর সরবারহ আছে। বিদেশ থেকে ফল আমদানি করতে না হলে ডলার সাশ্রয় হবে উল্লেখ করে তিনি বলেন, দেশীয় ফলের পুষ্টিমানও বেশি।
বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশে যাচ্ছে, আম চাষীরা লাভবান হচ্ছে। আম রপ্তানিতে বড় বাঁধা বিদেশীরা জানতে চায় আম নিরাপদ কিনা? আমরা সনদ দেখাতে পারি না। ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরো বেশি আম রপ্তানি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাপাহারের সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম শাহ চৌধুরী এবং কৃষিকর্মকর্তা শাপলা খাতুন।
এরপর তিনি জবই বিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে জয় বাংলা চত্ত্বর উদ্বোধন করেন।

সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা: খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩