ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সরকার ও দেশের উন্নয়নে স্থিতিশীলতা দেয়- প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিরোধিতা করায় কিছু সংসদ সদস্যের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ সরকার ও দেশের উন্নয়নে স্থিতিশীলতা প্রদান করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনুচ্ছেদ ৭০ গণতন্ত্রকে রক্ষা করে এবং গণতন্ত্রের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এটিকে শক্তিশালী করে। কিন্তু, আমাদের (সংসদ) কিছু সদস্য এই ধারার বিরুদ্ধে। কারণ, এই অনুচ্ছেদের জন্য তারা তাদের ইচ্ছামতো সরকার তৈরি ও ভাঙার খেলা খেলতে পারছে না।’
সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে সমাপনী বক্তব্যে সংসদ নেতা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মূলত সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিংয়ের কারণে, ১৯৪৬ এবং ১৯৫৪ সালের নির্বাচনের পরে গঠিত সরকারগুলিকে উৎখাত করার কথা উল্লেখ করে, কিছু সংসদ সদস্য তাদের অনভিজ্ঞতার কারণে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। যারা এটা করছেন তাদের অভিজ্ঞতার অভাব থাকতে পারে। ৭০ অনুচ্ছেদ আমাদের দেশে সরকারকে স্থিতিশীলতা দিয়েছে- যার কারণে দেশ উন্নয়নের সাক্ষী হয়েছে।’
বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের তার বক্তব্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের আহ্বান জানান। এর আগে, সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর গৃহীত প্রস্তাবের ভিত্তিতে সংসদে বিশেষ আলোচনা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের অর্জন তুলে ধরে স্মারক ভাষণ দেন।
সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের প্রমুখ বক্তব্য রাখেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সরকার ও দেশের উন্নয়নে স্থিতিশীলতা দেয়- প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩