ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম চা নিলাম শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ১৭৫ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। এ নিলাম কেন্দ্রে এবার চা মৌসুমে মোট ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে।
২০১৭ সালের ৮ ডিসেম্বর সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা’র দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র উদ্বোধনের পর ২০১৮ সালের ১৪ মে এ নিলাম কেন্দ্রে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এরপর এখানে নিয়মিত চায়ের নিলাম হয়ে আসছে।

বুধবার চা মৌসুমের প্রথম নিলাম শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী কার্যালয় জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্পন্ন হয়। মৌসুমের প্রথম চা নিলামে প্রতি কেজি গড়ে ২৫০ টাকা দরে প্রায় ৩০ হাজার কেজি চা বিক্রি হয়েছে বলে জানা গেছে।

এবারের নিলামে শ্রীমঙ্গলের ৫টি ব্রোকার্স হাউসের মাধ্যমে চা বিক্রি হয়। মোট ৩৮ জন বায়ার চা নিলামে অংশ নেন। নতুন চা মৌসুমের প্রথম নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয় সাবেরী টি এস্টেটের গ্রীণ টি। যার নিলাম দর ছিল প্রতি কেজি ১ হাজার ৯৫০ টাকা।

শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. চেরাগ আলী বলেন, ‘দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে এবারের চা মৌসুমের প্রথম নিলাম প্রায় ৩০ হাজার কেজি চা বিক্রি হয়েছে। এ নিলামে কিছু চা অবিক্রিত ও রয়ে গেছে। আগামী নিলামগুলোতে আরো বেশি চা বিক্রির প্রত্যাশা করছি।’

সোনার বাংলা ব্রোকার্স লিমিটেড এর চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, চলতি বছরের প্রথম চা নিলামে সর্বমোট মোট ৫৬ হাজার কেজি চা উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে। যে ৫৬ হাজার কেজি চা নিলামে উত্তোলন করা হয় তার মধ্যে শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেডের মাধ্যমে নিলামে উত্তোলন হয় ৩৮ হাজার ৩৫৬ কেজি। বাকি সাড়ে ১৭ হাজার কেজি চা উত্তোলন করেন সোনার বাংলা ব্রোকার্স লিমিটেড, জালালাবাদ টি ব্রোকার্স লিমিটেড, রূপসী বাংলা টি ব্রোকার্স লিমিটেড ও জি.এস ব্রোকার্স লিমিটেড এ চারটি প্রতিষ্ঠান।’

শ্রীমঙ্গলস্থ চা নিলাম কেন্দ্রের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ‘২০২২ সালে শ্রীমঙ্গলস্থ দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে মোট ১৭টি চা নিলাম অনুষ্ঠিত হয়। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের চা মৌসুমে চট্টগ্রামে প্রথম নিলাম সম্পন্ন হয় ১৭ এপ্রিল। এ নিলাম কেন্দ্রে এবার চা মৌসুমে মোট ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।

শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম চা নিলাম শুরু

আপডেট সময় : ০৬:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩