ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

শ্রীপুরে ১২০ বোতল বিদেশী মদসহ দুই যুবক গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৬১ বার পঠিত

শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর থেকে ১২০ বোতল বিদেশী মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে সাড়ে ১২টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মইষ্ঠাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো: হাসিবুল শেখ (২২) কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত পলু শেখের ছেলে ও প্রদীপ সাহা (২১) একই গ্রামের বিদ্যুৎ চন্দ্র সাহার ছেলে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান, ১৯ নভেম্বর রাত সাড়ে ১২টায় গাজীপুর ডিবি পুলিশের একটি দল মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থান কালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে গোপন সংবাদে জানতে পারে। খবর পাওয়ার সাথে সাথেই গাজীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই আমজাদ ও এসআই আলমগীর কবিরের নেতৃত্বে মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গ্রেফতার আসামী হাসিবুল শেখের বসত ঘরের ভেতর থেকে বিভিন্ন কোম্পানীর ১২০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্দে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীপুরে ১২০ বোতল বিদেশী মদসহ দুই যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩