ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

শ্রীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২১০ বার পঠিত

শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে সুলতান ডাকাত নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান (৫০) জেলার কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ানপুর বিলপাড়া গ্রামের মৃত হাসু মুন্সির ছেলে। এসময় চোর দলের হামলায় দানেস (৩০), সোহেল (২৫) ও মোশারফ(৪০) আহত হয়েছে।

আহত মোশারফ জানান, তিন ভাই দানেস, সোহেল ও মোশারফ এক ভিটায় বসবাস করেন। মোশারফ অটোরিক্সা চালানোর পাশাপাশি কৃষি কাজ করেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ৪/৫জনের একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হানা দেয়। এসময় তারা বাড়ির উঠানে থাকা অটোরিকশা চুরি করার সময় ঘরে থাকা ভাতিজা টের পেয়ে গেলে, দানেস ঘরের বাইরে আসলে চোরের দল তার উপর হামলা চালায়। এসময় দানেসের চিৎকারে সোহেল ও মোশারফ ঘরের বাইরে আসলে চোরের দল তাদের উপর হামলা করে এবং দৌড় দেয়।

বাকিরা দৌড়ে পালিয়ে গেলেও সুলতানকে পাশের ধানখেত থেকে ধরে এনে বাড়ির পাশে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। পরে স্থনীয়রা সুলতানকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পরে সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, যখন বাইরে তার ভাইকে মারধর করা হচ্ছিল তখন দরজার ছিটকানি বাইরে থেকে লাগানো ছিল। সুলতান মূলত ডাকাতি করতে তার বাড়ি এসেছিল। সুলতান ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে এমন খবরে কাপাসিয়া থেকে ঘটনাস্থলে এসেছেন মোবারক হোসেন।

তিনি জানান, কাপাসিয়াসহ আশপাশে বিভিন্ন এলাকায় নানা অপকমর্ করে বেড়াতো সুলতান। তিনি সন্ধ্যার পর যে এলাকায় ঘুরাফেরা করতেন সেই এলাকায় অটোরিকশা চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম হতো। তার মৃত্যুর খবরে আমরা বিষয়টি দেখতে এসেছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, মোশারফসহ স্থানীয়রা চোর সন্দেহে গণপিটুনি দেয়ায় সুলতান নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত সুলতানের নামে কাপাসিয়া থানায় ২০১৮ সালের ডাকাতি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হলেও তা কোথা থেকে আসলো কিভাবে আসলো তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩