ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

শেরপুরে যৌতুক মামলায় সেনা সদস্য কারাগারে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৫৭ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় মো. সোহেল রানা মিলন (২৫) নামে এক সেনা সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ দুপুরে শেরপুর সদরের সি আর আমলী আদালতে মামলার ধার্য তারিখে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন।
তিনি শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কান্দা শেরীর চর গ্রামের মৃত আঃ সামাদের ছেলে এবং তিনি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট এর ১৭ নাম্বার ফিল্ডে সেনা সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ অক্টোবর শেরপুর সদর উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কান্দা শেরীর চর গ্রামের মো. নূরুল ইসলামের মেয়ে মোছা: নাজমুন নাহারের বিয়ে হয় একই গ্রামের সেনা সদস্য মো. সোহেল রানা মিলনের সাথে। কিন্তু দাম্পত্য জীবনের কিছুদিন না যেতেই যৌতুকের দাবিতে নাজমুন নাহারকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন মিলন। এক পর্যায়ে ৫ লাখ টাকা যৌতুকের দাবি করে মিলন। ওই ঘটনায় একই বছরের ১৩ ফেব্রুয়ারি শেরপুর সদরের সি আর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে মিলনকে আসামি করে একটি নালিশি মামলা দায়ের করেন নাজমুন নাহার।
এদিকে যৌতুক মামলায় আজ দুপুরে সি আর আমলী আদালতে মামলার ধার্য তারিখে উভয় পক্ষের শুনানি শেষে সেনা সদস্য সোহেল রানা মিলনের পূর্বের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শেরপুরে যৌতুক মামলায় সেনা সদস্য কারাগারে

আপডেট সময় : ০৫:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩