ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২৯৮ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
“সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন,” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। শেরপুর জেলা প্রশাসক ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ তুলশীমালা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আল-মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শব্দদূষণের কারণ, সৃষ্ট প্রতিক্রিয়া, প্রতিকারের উপায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন ও সরকারের পরিচালিত কার্যক্রমের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. জসিম উদ্দিন। আরও বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস শেরপুর জেলার সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মারুফুর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ফারুক আহমেদ, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিআরটিএ এর সহকারী পরিচালক আনোয়ারুল কিবরিয়া প্রমুখ।

শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

আপডেট সময় : ০৬:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩