ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে সাম্প্রদায়িক হতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে সাম্প্রদায়িক হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

তিনি শুক্রবার (১৯ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপনি যখন দেশের বাইরে যান, তখন কেউ জিজ্ঞেস করে না আপনি হিন্দু না মুসলমান। জিজ্ঞেস করে, তোমার দেশ কোথায়? কে হিন্দু, কে মুসলমান; এর জন্য আমরা লড়াই করিনি। আমরা মনে করি, দেশের স্বাধীনতার সঙ্গে যেমন রামের রক্ত লেগে আছে, তেমনি রহিমের রক্ত লেগে আছে। আমাদের লাল-সবুজের পতাকা সবার রক্ত মিলেই। এখানে সবার সমান অধিকার আছে।’

আমিন উদ্দিন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে অসাম্প্রদায়িক হিসেবে দেখতে চেয়েছিলেন। যা বাংলাদেশের সংবিধানে প্রতিফলিত হয়েছে। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশকে কখনো সাম্প্রদায়িক হতে দেওয়া হবে না।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিবাস চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সাবেক সভাপতি নিম চন্দ্র ভৌমিক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নুর দুলাল, আইনজীবী প্রশান্ত অ্যালবার্ট বাড়ৈ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে সাম্প্রদায়িক হতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০৪:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩