শীতে সকালে না বিকেলে-কোন সময়ে হাঁটলে মিলবে বেশি উপকার?
- আপডেট সময় : ০২:১৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
সুস্থ থাকতে ব্যায়ামের বিকল্প নেই। দিনে অন্তত আধা ঘণ্টা হাঁটা বা ব্যায়াম করা আবশ্যক। এটা করতে পারলে বেশ কিছু মারণ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। এমনকি ওজনও কমে যাবে এবং সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
তবে বছরের অন্য সময়ে সকালে হাঁটতে বের হলেও শীতে এই অভ্যাসের অবসান ঘটান অনেকেই। পরিবর্তে, কমবেশি সবাই বিকেলে হাঁটার অভ্যাস করে। কারণ কুয়াশা আর ঠান্ডায় সকালে কেউই হাঁটতে বের হতে চায় না। তার বদলে বেছে নেন বিকেল।
কিন্তু প্রশ্ন হল,শীতের দিনে সকালে না বিকেলে দিনের কোন সময়ে হাঁটলে মিলবে বেশি উপকার? এ বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত হলো, সকালে ঘুম থেকে উঠেই শরীরচর্চা বা হাঁটার বিকল্প নেই।
এ সময় হাঁটাহাঁটি করলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। তাই সবসময় সকালে হাঁটার চেষ্টা করুন। এবং শুরুতে খুব দ্রুত হাঁটবেন না। বরং ধীরে ধীরে শুরু করুন এবং তারপর গতি বাড়ান। এভাবে হাঁটলে আপনার উপকার হবে।
আর বিকেলে হাঁটলে কোনো সমস্যা নেই, এক্ষেত্রে পড়ন্ত বিকেলেও সহজে হাঁটতে পারবেন। সেক্ষেত্রে বিকাল ৫-৬টার মধ্যে হাঁটলেই সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে।
কারণ তখন সূর্যের আলো সরাসরি শরীরে পড়ে না। ফলে অনেক সময় সহজেই হেঁটে যাওয়া যায়। তাই বিকেলে একা হাঁটতে চাইলে এই নিয়ম মেনে চলুন।

























