ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

শিরোপা থেকে আর একধাপ দূরে বায়ার্ন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৭০৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

জার্মান বুন্দেসলিগার ৩৪তম শিরোপা জয় থেকে হাত ছোঁয়া দূরত্বে রয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে নিচু সারির দল এফসি হেইডেনহেইমের মাঠে গিয়ে ০-৪ গোলের ব্যবধানে জয় তুলে এনেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। এই জয়ের ফলে ৩০ ম্যাচে নিজেদের নামের পাশে ৭২ পয়েন্ট যুক্ত করলো বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেনের (৬৩) সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান তৈরি করলো তারা। যদিও লেভারকুসেন খেলেছে ২৯ ম্যাচ। আজ রাতে তারা মুখোমুখি হবে সেন্ট পাওলির।লেভারকুসেন যদি আজ হেরে যায়, তাহলে পরের ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন বায়ার্ন। আর যদি লেভারকুসেন আজ জিতে যায়, তাহলে বায়ার্নের শিরোপা নিশ্চিত করতে প্রয়োজন আরও দুটি জয়। লিগে বাকি আছে আর মাত্র চার রাউন্ড ম্যাচ।হেইডেনহেইমের মাঠে গিয়ে ৩৬ মিনিটের মধ্যেই ০-৩ গোলে এগিয়ে যায় বায়ার্ন। যার মধ্যে একটি গোল ছিল হ্যারি কেইনের। ইংলিশ এই তারকা আরও গোল পেতে পারতেন। তবে, ৫৬তম মিনিটে শেষ গোল করার পর স্বাগতিকদের জালে আর বল জড়াতে পারেনি ভাবারিয়ানরা।১৩ মিনিটে গোলের সূচনা করেন হ্যারি কেইন। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনরাড ল্যাইমার। ম্যাচের ৩৬তম মিনিটে কিংসলে কোম্যান তৃতীয় গোল করেন। ৫৬তম মিনিটে চতুর্থ গোলটি করেন জসুয়া কিমিচ।ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘আমি জানি এখন সবাই বলবে যে, বায়ার্নের জন্য এখানে এভাবে জেতা তো স্বাভাবিক। কিন্তু আমি জানি, যদি আপনি হেইডেনহেইমের শেষ ম্যাচগুলো দেখে থাকেন, যেমন বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটা। তাহলে দেখবেন প্রতিপক্ষের জন্য সেটা কতটা কঠিন ছিল। আমি জানতাম যে জয়টা সহজ হবে না।’

ট্যাগস :

শিরোপা থেকে আর একধাপ দূরে বায়ার্ন

আপডেট সময় : ০৫:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫