ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

শিরোপার দৌড়ে হোঁচট, ঘরের মাঠে পয়েন্ট হারালো বার্সা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ২৭৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

লা লিগার শিরোপা দৌড়ে বড় হোঁচট খেলো বার্সেলোনা। পয়েন্ট তালিকার শীর্ষে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে তারা। শনিবার নিজেদের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে শুরুতে গাভির গোলে এগিয়ে গেলেও, বেটিসের ডিফেন্ডার নাতান সেই গোল শোধ করে দেন।এই ড্রয়ের ফলে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬৭, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ বেশি। এর আগে শনিবারই রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে বসে। অন্যদিকে, এই ড্রয়ে বেটিস ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে।রিয়ালের হারের খবরে আরও উদ্দীপ্ত হয়ে বার্সা মাঠে নামে এবং ম্যাচের সপ্তম মিনিটেই ফেরান তোরেসের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গাভি কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন।তবে ১৭তম মিনিটে জিওভান্নি লো সেলসোর কর্নার থেকে নাতান মাথা ছুঁইয়ে গোল করে সমতা ফেরান, যেখানে তিনি রোনাল্ড আরাউহোর চেয়ে উঁচুতে উঠে দারুণ হেডে বল জালে পাঠান।ম্যাচজুড়ে আধিপত্য করলেও বার্সেলোনা আর গোলের মুখ দেখতে পারেনি। ৩৮ বছর বয়সী বেটিস গোলরক্ষক আদ্রিয়ান দুর্দান্ত পারফর্ম করে স্বাগতিকদের হতাশ করেন বারবার।গোল হওয়ার আগেই তিনি পেদ্রির নেওয়া একটি শট রক্ষা করেন, যদিও গাভির গোল ঠেকাতে পারেননি। এরপরও আদ্রিয়ান একের পর এক সেভ করতে থাকেন। ৩৮তম মিনিটে লামিন ইয়ামালের বাঁকানো শট এক হাতে ঠেকিয়ে দেন, যা ছিল চোখ ধাঁধানো।দ্বিতীয়ার্ধে কোচ হান্সি ফ্লিক রাফিনহাকে মাঠে নামান এবং বার্সা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৭৫ শতাংশেরও বেশি বল দখলে রেখেও তারা একাধিক সুযোগ নষ্ট করে।আদ্রিয়ান এরপর আরও দুইটি দুর্দান্ত সেভ করেন। ৫৫তম মিনিটে জুলস কুন্দের শট এবং ৮৫তম মিনিটে ফারমিন লোপেজের প্রচেষ্টা রুখে দেন তিনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

ট্যাগস :

শিরোপার দৌড়ে হোঁচট, ঘরের মাঠে পয়েন্ট হারালো বার্সা

আপডেট সময় : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫