ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

শহর অঞ্চল থেকে গ্রামে ক্যালরি গ্রহণের মাত্রা বেশি: জাহিদ মালেক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের শহরের তুলনায় গ্রামাঞ্চলে ক্যালরি গ্রহণের পরিমাণ বেশি। তিনি বলেন, আমাদের ক্যালরির পরিমাণ ২১০০-এর উপরে, যা খুবই ভালো। বাংলাদেশের ক্যালরির পরিমাণ পাকিস্তান ও ভারতের চেয়ে বেশি।

বুধবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২৩ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পুষ্টির অভাবে আমাদের স্বাস্থ্যের ওপর চাপ বাড়বে। শিক্ষার ওপরেও প্রভাব পড়বে। পুষ্টির অভাবে শেখার ক্ষমতা কমে যায়, উৎপাদনও কমে যায়। পুষ্টির একটি বিশাল প্রভাব আছে। আমাদের দেশে এখন রাতকানা রোগ নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের আয় বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে মানুষের ক্রয়ক্ষমতাও। ফলে মানুষ পাচ্ছে পুষ্টির নিশ্চয়তা। পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে নারীদের ক্ষমতায়ন করতে হবে। কারণ নারীরাই বাচ্চাদের খাওয়া-দাওয়া করান এবং দেখাশোনা করেন। নারীদের ক্ষমতায়ন করতে হলে তাদের শিক্ষিত করতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। চাকরি ও শিক্ষায় নারীদের অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়ন অনেক দূর এগিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের ছেলে-মেয়েরা জিঙ্ক ও মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে ভুগছে। এসব ক্ষেত্রে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আজকাল এসব সমস্যা অনেক কমে গেছে। আমাদের লক্ষ্য আরও কমানো।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার এম খুরশীদ আলম, জনস্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান।

শহর অঞ্চল থেকে গ্রামে ক্যালরি গ্রহণের মাত্রা বেশি: জাহিদ মালেক

আপডেট সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩