ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৩২৬ বার পঠিত

মুসফিকুর রহমান সৈকত, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা আক্তার সুমি (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় অপর এক নারী ও শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার আরো তিনজন যাত্রীগুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আজ সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সুতার গোপতা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পরপর দুর্ঘটনা কবলিত দুইটি গাড়ির চালকদেরও খুঁজে পাওয়া যায়নি। নিহত সুমি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার সালেহ আহম্মেদ রুবেলের স্ত্রী। আহতরা হলেন- রাবেয়া আক্তার, শিশু সন্তান কুলসুমা ও জুয়েল হোসেন।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি কমলনগরের দিকে যাচ্ছিল। এসময় অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে রামগতি থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নামে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই সুমি মারা যান।
এসময়ন নারী ও শিশুসহ আরো তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ওই তিনজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে বলেও জানান ওসি।

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৩

আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩