ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

রোনালদোর সঙ্গে একমত নেইমার, ‘ফরাসি লিগের চেয়ে সৌদি লিগ ভালো’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ২০৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর আড়াল থেকে যেন আলোতে চলে এসেছে সৌদি প্রো লিগ৷ অর্থের ঝনঝানিতে সাড়া দিয়ে এরপর সেখানে পাড়ি জমিয়েছেন একের পর এক তারকা। তাই মানের বিচারে ফ্রান্সের লিগ ওয়ানের চেয়ে সৌদি প্রো লিগকেই এগিয়ে রাখছেন রোনালদো। সিএনএন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমি রোনালদোর সঙ্গে একমত। বর্তমানে লিগ ওয়ানের চেয়ে এগিয়ে রয়েছে সৌদি লিগ। ভালো ভালো খেলোয়াড়রা আসছে এখানে এবং সৌদি লিগের মানও বাড়ছে তাতে। তবে লিগ ওয়ানের নিজস্ব শক্তি আছে। এটি খুবই উঁচু মানের চ্যাম্পিয়নশিপ। আমি সেটা ভালোভাবেই জানি। ’ ছয় বছর ফরাসি ক্লাব পিএসজি কাটিয়ে আসার পর তা অজানা থাকার কথা নয় নেইমারের। তবে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর এখনো স্বরূপে ফিরতে পারেননি এই ফরোয়ার্ড। সেখানে অবশ্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। কিন্তু আগামী জুনেই শেষ হচ্ছে তার চুক্তি।   ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু বলেননি নেইমার। তবে তার চাহিদার কাতারে রয়েছে ইন্টার মায়ামি। পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে আবারও খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই ভয়ংকর ‘এমএসএন’ ত্রয়ীকে পুনরুজ্জীবিত করতে পারলে ভালোই হবে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান।   তিনি বলেন, ’অবশ্যই মেসি-সুয়ারেসের সঙ্গে ফের খেলাটা অসাধারণ হবে। তারা আমার বন্ধু, এখনো আমরা একে অপরের সঙ্গে কথা বলি। এই ত্রয়ীকে আবার পুনরুজ্জীবিত করলে দারুণ হবে। আমি সৌদি আরব ও আল হিলালেই সুখে আছি। কিন্তু কে জানে কী হবে? ফুটবল তো চমকে ভরপুর। ’ কাতার বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া নেইমার। শেষবারের মতো সুযোগটা কাজে লাগিয়ে ব্রাজিলকে উপহার দিতে চান দারুণকিছুর। আমি জানি, এটা (২০২৬) হবে আমার শেষ বিশ্বকাপ। আমার শেষ চেষ্টা, আমার শেষ সুযোগ। সেটায় খেলার জন‍্য আমি সবকিছু করব। ’

ট্যাগস :

রোনালদোর সঙ্গে একমত নেইমার, ‘ফরাসি লিগের চেয়ে সৌদি লিগ ভালো’

আপডেট সময় : ০৩:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫