ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রাজধানীসহ দেশের ২২ জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীসহ দেশের ২২ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। গরমে শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে জনজীবন। কাঠফাটা যে তাপ পড়তে শুরু করেছে তা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই। বরং মৃদু তাপপ্রবাহের তীব্রতা মাঝারি থেকে গুরুতর বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান, খুপপাড়া ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা অব্যাহত থাকতে পারে।

কোথাও কোথাও হালকা বাতাস বইলেও গরমের তীব্রতা কমার কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে বলা হয়েছে। দেশের অধিকাংশ স্থানে মেঘ ও বৃষ্টির সম্ভাবনাও কম। কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বিচ্ছিন্ন বৃষ্টিপাত হবে তবে এর সময়কাল কম হবে। এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী তিনদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
দেশের উষ্ণতম মাস এপ্রিল। এদিকে শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিন সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান, পটুয়াখালীর খেপুপাড়া, ভোলা, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, মংলা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়ার কুমারখালী, রাজশাহী, পাবনার ঈশ্বরদী, বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রির বেশি।
আবহাওয়া অফিসের মতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে হালকা থাকবে; ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি এবং ৪০ ডিগ্রির উপরে তীব্র তাপপ্রবাহ হিসাবে বিবেচনা করা হয়।

রাজধানীসহ দেশের ২২ জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ

আপডেট সময় : ০১:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩