ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজকুনিপাড়া বস্তিতে আগুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তেজকুনিপাড়া এলাকার বস্তিতে আগুন এখনো জ্বলছে। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে বাতাসে। অনেকেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে এ চিত্র দেখা যায়। ক্ষতিগ্রস্ত বস্তিবাসী জানান, সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় বস্তির শরীফ উদ্দিন লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তেজকুনিপাড়া বস্তির আগুন এখনো জ্বলছে, সরেজমিনে দেখা যায়, শরীফ উদ্দিন লেনে শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। শরীফ উদ্দিন ভিলার ভেতরে এখনো আগুন জ্বলছে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা। যাদের বাড়িঘর পুড়ে গেছে তারা রাস্তায় দাঁড়িয়ে বিলাপ করছে। কেউ কেউ খোঁজ নিচ্ছেন পোড়া বাড়িতে কিছু অবশিষ্ট আছে কি না।

শরীফ উদ্দিন লেনে টিনশেডের দুটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন গার্মেন্টস কর্মী পারভীন। অগ্নিকাণ্ডের পর তিনি কোনোমতে প্রাণ নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের পর কোনোমতে সবাইকে বাসা থেকে বের করে দিয়েছি। কিন্তু ঘরে কোনো আসবাবপত্র পাওয়া যায়নি। রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর দেখি সবকিছু পুড়ে গেছে। এখন কোথায় যাব, কি করব বুঝতে পারছি না।’

তেজকুনিপাড়া বস্তির পোড়া ঘর থেকে ভ্যানে করে পোড়া স্টিলের আসবাবপত্র বের করছিলেন সবজি বিক্রেতা জামাল হোসেন। তিনি জানান, ‘ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তার সংসার ছিল। সবজি বিক্রি করে সংসার চালাতাম। আমি বাড়ির জন্য একটি নতুন বিছানা কিনেছি। আগুন সব শেষ করে দিল। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ সহযোগিতা করেনি।’
তেজকুনিপাড়া বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা করছেন জেলা প্রশাসনের কর্মচারী মাহবুব আলী। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শেষ হলে জেলা প্রশাসন সবাইকে আর্থিক সহায়তা দেবে বলে জানান তিনি।তালিকার কাজ প্রায় শেষের দিকে।

রাজধানীর তেজকুনিপাড়া বস্তিতে আগুন

আপডেট সময় : ০২:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩