ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩ বগিতে ভয়াবহ আগুন:শিশুসহ নিহত ৪, তদন্তে ৫ সদস্যের কমিটি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার পর এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এবং এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল মন্ত্রণালয়।

রেলের ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার জানান, ভোর ৫টা ৪০ মিনিটে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে আমরা খবর পাই। সকাল সাড়ে ৭টার দিকে আমাদের ৩টি ইউনিট আগুন নেভায়। এ সময় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। চারটি লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকা আসছিল। ট্রেনটি বিমানবন্দর স্টেশন অতিক্রম করে খিলক্ষেতে পৌঁছালে আগুন দেখতে পান যাত্রীরা। এরপর তেজগাঁওয়ে ট্রেন থামান চালক।

পুলিশ জানায়, আগুন নেভানো ও মরদেহ উদ্ধারের পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠানো হয়েছে।

এ ঘটনার পরে বন্ধ ছিলো রেল চলাচল। ট্রেনের বগির আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষতিগ্রস্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর নিয়ে যাওয়া হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩ বগিতে ভয়াবহ আগুন:শিশুসহ নিহত ৪, তদন্তে ৫ সদস্যের কমিটি

আপডেট সময় : ০১:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩