ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

মেসিকে কি দমাতে পারবে ব্রাজিল!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

কাতারে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ার পর থেকেই থমথমে অবস্থা ব্রাজিলের। তারা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের তাদের শেষ টানা দুই ম্যাচ হেরেছে। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট। তারা টেবিলের নীচে (৫ম স্থানে) রয়েছে।

অন্যদিকে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হেরে অপরাজিত ও অপ্রতিরোধ্য হয়ে ওঠে আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা এমনভাবে খেলছিল, মনে হচ্ছিল যেন ‘অপ্রতিরোধ্য’। তবে গত সপ্তাহে ঘরের মাঠে উরুগুয়ের কাছে হারতে হয়েছে লিওনেল মেসিকে। তারপরও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে।

দুই দলের মুখোমুখি হচ্ছে এমন সময়ে যখন আর্জেন্টিনা ফর্মের তুঙ্গে আর ব্রাজিলের অবস্থা খুবই নড়বড়ে। নেইমার, ক্যাসেমিরো, দানিলো, এডার মিলিতাও, এডারসন ময়েস ইনজুরিতে নেই। ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ ভঙ্গুর স্কোয়াড নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন।

যদিও ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচে হারেনি ব্রাজিল। কিন্তু তারা নিজেদের রক্ষা করতে কি করতে পারবে এবার? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে মেসিকে কীভাবে আটকানো যায় তা নিয়েই ভাবছে ব্রাজিল। তবে কোচ দিনিজের এই প্রত্যাশা শেষ পর্যন্ত কাজে আসবে কিনা তা সন্ধিহান।

সোমবার সংবাদ সম্মেলনে দিনিজ বলেন, ‘সিউর, এ ধরনের বড় খেলোয়াড়ের বিপক্ষে খেলতে গেলে আপনি অবশ্যই চিন্তিত থাকবেন। তবে, আমরা চাই নিজেদের আসল খেলাটা খেলতে। আমাদের নিজেদের ক্রিয়েটিভ যত সামর্থ্য আছে, সবই প্রয়োগ করার চেষ্টা করবো।’

‘মেসির সঙ্গে বোঝাপড়াটা অবশ্যই অন্য ব্যাপার। অবশ্যই এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে। এ ধরনের উঁচুমানের ফুটবলার, যিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলতে পারেন, তার সম্পর্কে চিন্তিত না হওয়াটা বরং অসম্ভব।’

মেসিকে কি দমাতে পারবে ব্রাজিল!

আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩