মায়ের ৬৯তম জন্মদিনে দেশে ছুটে গেলেন রোনালদো
- আপডেট সময় : ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মায়ের জন্মদিন যেকোনো সন্তানের জন্যই বিশেষ। ব্যতিক্রম নন ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও। তাই মায়ের ৬৯তম জন্মদিন উদযাপন করতে সৌদি আরব থেকে নিজ দেশে ছুটে গেছেন এই পর্তুগিজ তারকা ফুটবলার। বিশেষ দিনে মায়ের হাতে বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেন।
৩১ ডিসেম্বর ছিল রোনালদোর মা মারিয়া ডোলোরেস অ্যাভেইরোর ৬৯তম জন্মদিন। সৌদি প্রো লিগ ক্লাব আল-নাসর তারকা তার মায়ের আগমনের দিনে তাকে একটি পোর্শে গাড়ির চাবি উপহার দিয়ে তাকে অবাক করে দিয়েছেন।
এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোনালদোর মা। সোশ্যাল মিডিয়ায় এই বিশেষ মুহূর্তটি প্রকাশ করেছেন রোনালদোর বোন কাতিয়া আভেইরো।
ইনস্টাগ্রামে একটি পোস্টে কাটিয়া ভাই রোনালদোর প্রশংসাও করেছেন। তিনি লিখেছেন,‘তিনি (মা) ভীষণ খুশি। এটি এ কারণে যে, তার ছেলে তাকে মনে রেখেছে; দামি উপহারের কারণে নয়।’
এর আগে মধ্যরাতে সৌদি আরব থেকে নিজ দেশে পাড়ি জমান রোনালদো। বর্তমান ফুটবল থেকে কিছুটা দূরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সিআর সেভেন। আগামী ফেব্রুয়ারির আগে মাঠে ফিরবেন না ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা।




















