ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

মাদক প্রতিরোধে নেওয়া হচ্ছিল সিসি ক্যামেরা, তার ভেতরেই মিলল ইয়াবা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : রাজধানীতে ইয়াবাসহ জনি (২৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ (১৪.০৯.২০২৩) সন্ধ্যায় মিরপুর মডেল থানার ৬ নং সেকশনের মানহা বাজার জেনারেল স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এলাকায় মাদক প্রতিরোধে সিসি ক্যামেরা বসানোর জন্য ক্যামেরা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ক্যামেরার ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে এসব ইয়াবা! গ্রেফতার জনি বরগুণা জেলার আরপাঙ্গাশিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
জনি একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি মূলত কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও সাভারের বিভিন্ন স্থানে এগুলো বিক্রি করেন। এগুলো যাতে নির্বিঘ্নে পাচার করা যায় তাই তিনি কখনও ইলেক্ট্রেশিয়ান, কখনও টেকনিশিয়ান, আর কখনও কুরিয়ার বয় সাজেন। আজও ইয়াবার একটি চালান নিয়ে ঢাকায় আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ৬ নং সেকশনের মানহা বাজার জেনারেল স্টোরের সামনে থেকে একটি প্যাকেটসহ তাকে আটক করা হয়। এসময় তাকে তার হাতে থাকা প্যাকেটের কথা বললে তিনি জানান, তাদের এলাকায় মাদক বেড়ে গেছে। সেই মাদক প্রতিরোধে এলাকায় সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্যাকেটে করে সেই ক্যামেরাই নেওয়া হচ্ছে। কিন্তু তার কথা অসংলগ্ন মনে হলে সেই সিসি ক্যামেরা তল্লাশি করা হয় এবং ভেতরে মেলে দুই হাজার ইয়াবা, এই ব্যাপারে থানায় মামলা হয় এবং অপরাধীকে কোর্টে চালান করে দেয়া হয়। মিরপুর মডেল থানার উর্ধ্বতন কর্মকর্তা ওসি মহসীন এই তথ্য নিশ্চিত করেন।

ট্যাগস :

মাদক প্রতিরোধে নেওয়া হচ্ছিল সিসি ক্যামেরা, তার ভেতরেই মিলল ইয়াবা

আপডেট সময় : ০২:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩