ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

মাটিরাঙ্গায় বিজিবি অভিযানে ভারতীয় ২৭ লাখ টাকার শাড়ী জব্দ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২০৯ বার পঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সরকারী শুল্ককর ফাঁকি দিয়ে ভারতের সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় শাড়ী ও থ্রিপিস জব্দ করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)।
আজ গোপন সংবাদের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়নের চালিতাছড়া বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে ১০ জনের একটি চৌকস টহল দল মাটিরাঙা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম চালিতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ বস্তা মালিকবিহীন ভারতীয় মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১৭১টি শাড়ী এবং ৩২৪টি থ্রিপিস। যার বর্তমান বাজার মূল্য ২৭ লাখ টাকা।

এসময় (৪০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ জানান, বিজিবি কর্তৃক জব্দকৃত শাড়ী এবং থ্রিপিসগুলো অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাটিরাঙ্গায় বিজিবি অভিযানে ভারতীয় ২৭ লাখ টাকার শাড়ী জব্দ

আপডেট সময় : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩