ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ভারতে ২৩টি স্বর্ণেরবার পাচারকালে দুই পাচারকারী আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২৬৬ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বিকেলে ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উথলী এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় দুই জন সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইকযোগে উথলী থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ইজিবাইকটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২৩ টি স্বর্ণের ফ্লাটবার। যার ওজন ৫ কেজি ১৯৭ দশমিক ৯৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৫২০ টাকা। আটককৃতরা হলেন-দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে পিন্টু বিশ্বাস (৫০) ও ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আসাদুল হকের ছেলে সিয়াস হোসেন (২১)।
মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

ভারতে ২৩টি স্বর্ণেরবার পাচারকালে দুই পাচারকারী আটক

আপডেট সময় : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩