ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং, ৬ দোকানিকে জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ২৬০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া বাজার মনিটরিং একটি টিম।আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা বাজার ও আনন্দ বাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের সাথে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও ছিলেন অভিযানে। অভিযানে মাছ, মাংস, সবজি ও মুদি মালের ছয়টি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়ের রশিদ সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে ছয়জন দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নানা অসঙ্গতির কারণে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পুরো রোজার মাসেই বাজার মনিটরিংয়ে এ ধরনের অভিযান চলবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং, ৬ দোকানিকে জরিমানা

আপডেট সময় : ০৬:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩