ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৭৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত পিছিয়ে গেছে ইন্টার মিয়ামির একটি ম্যাচ। বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নামার কথা ছিল লিওনেল মেসিদের। তবে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচটি পূর্বনির্ধারিত সময়ে খেলতে পারবে না মিয়ামি। প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে ভারী তুষারপাতের কারণে প্রাথমিকভাবে ম্যাচটি স্থগিত করেছিল উত্তর আমেরিকার ফুটবল সংস্থা- কনকাকাফ। এরপর তারা জানিয়ে দিয়েছে, খেলাটি ২৪টি ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।
কনকাকাফ এক বিবৃতিতে বলেছে, ‘চিলড্রেনস মার্সি পার্কে ম্যাচ স্থগিতের সিদ্ধান্তটি খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দুটি ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করেই এটি চূড়ান্ত হয়েছে।’ক্রীড়া পরিচালনা সংস্থাটি আরও জানিয়েছে, মাঠে তুষার জমার সম্ভাবনার কারণেও ম্যাচটি স্থগিত করা হয়েছে।মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব কানসাস এবং মধ্য ও পশ্চিম-মধ্য মিসৌরির কিছু অংশের জন্য শীতকালীন ঝড়ের সতর্কতাও জারি করেছে।ফিরতি লেগ ২৫ ফেব্রুয়ারি মিয়ামির চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই লেগ মিলিয়ে বিজয়ী দল জামাইকার ক্যাভালিয়ারের বিপক্ষে শেষ ষোলোতে মুখোমুখি হবে।চ্যাম্পিয়ন্স কাপ কনকাকাফের আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতা, যা উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ক্লাবগুলোর সর্বোচ্চ মহাদেশীয় টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়।সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার মিয়ামির কোচ হিসেবে মহাদেশীয় প্রতিযোগিতায় অভিষেক হবে হ্যাভিয়ের মাসচেরানোর।

ট্যাগস :

বৈরী আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ

আপডেট সময় : ০৩:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫