ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

বিশ্বকাপ ফাইনালের মাঠে ঢুকে পরলো দর্শক:দাবি ‘ফিলিস্তিনে বোমা ফেলা বন্ধ করো’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৫২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। রোববার (১৯ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম মাঠে নেমেছে এই দু’দল। শিরোপা নির্ধারণী ম্যাচটির শুরুতেই দেখা গেল ভিন্ন এক দৃশ্য। মাঠে ঢুকে পড়েন দর্শক। এই ঘটনার জেরে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়।

খেলার মাঠে দর্শকদের প্রবেশের ঘটনা নতুন নয়। কিন্তু আজ (রবিবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রবেশকারী দর্শকরা শুধু তাদের প্রিয় খেলোয়াড়কে স্পর্শ করতেই নয়, বরং টি-শার্ট গায়ে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদও জানান।

টি-শার্টের পিছনে লেখা ‘ফ্রি প্যালেস্টাইন’। সামনের দিকে লেখা ছিল-স্টপ বম্বিং প্যালেস্টাইন (ফিলিস্তিনে বোমা ফেলা বন্ধ করো)। তার মুখে পড়া মাস্কে ছিল ফিলিস্তিনের পতাকা। ওই সমর্থক ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।

অক্টোবরের ৭ তারিখে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের ওপর হামলা চালায়। এরপর থেকে ইসরাইল গাজায় নজিরবিহীন বর্বরতা চালাচ্ছে। তাদের বোমা হামলা থেকে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানও রেহাই পাচ্ছে না।

বিশ্বকাপ ফাইনালের মাঠে ঢুকে পরলো দর্শক:দাবি ‘ফিলিস্তিনে বোমা ফেলা বন্ধ করো’

আপডেট সময় : ০৬:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩