ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে একটি অসহায় পরিবারের উপর হামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৭৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জেরে এক নিরীহ পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুরে নাজিরাবাড়ির শহীদ মিয়ার মেয়ের জামাতা শফিকুল ইসলাম (৪৮) বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় গরু গোসল করাতে নিলে প্রতিবেশী দুর্ধর্ষ সন্ত্রাসী রাজা মিয়া গংরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র রামদা, লাঠি,ও রড দিয়ে শফিকুল ইসলামের উপর বর্বোরচিত হামলা শুরু করে। এক পর্যায়ে শফিকুল কে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথার ডান পাশে কোপ দিয়ে গুরুতর জখম করে কতিপয় সন্ত্রাসীরা। শফিকুল ও তার স্বজনদের শোর-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাৎক্ষণিক সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
জানা যায়, এই হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন, শহীদ মিয়ার মেয়ে ও শফিকুল ইসলাম এর স্ত্রী আয়েশা বেগম, হোছাইন, শহীদ মিয়ার ছেলে ফারুক মিয়া। গুরুতর আহত শফিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। প্রতিপক্ষ সন্ত্রাসীরা নিরীহ শহীদ মিয়ার পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। শহীদ মিয়ার পরিবার চরম আতঙ্কের মধ্যে বসবাস করছে। এ ঘটনায় শহীদ মিয়া ৮ জনকে আসামী করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-০২, ০১.০৪.২০২৩।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই জানায় উক্ত মামলার আসামিরা উশৃংখল ও সন্ত্রাসী প্রকৃতির। তাদের নামে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মাহমুদ জানান, মামলার এফ আই আর হয়েছে, ইতিমধ্যে তিনজন আসামি নিম্ন আদালত থেকে জামিন নিয়েছেন, বাকি আসামিরা পলাতক রয়েছে। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে জানতে চাইলে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানায় বিষয়টা আমি গুরুত্বের সাথে দেখবো।

বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে একটি অসহায় পরিবারের উপর হামলা

আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩