বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
- আপডেট সময় : ০৯:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২১০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। আজ সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪৭ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তারা হলেন, কাউসার (৪২), মুখলেস (২৯), মোহন (২৫), জহুরুল হক (৩২), আব্দুল্লাহ (২৫), ছোট্ট মিয়া (৫৫), মিলন মিয়া (২৩), রিপন মিয়া (২৯), জাকির মিয়া (২৮), রিপন মিয়া (২২), আব্বাস আলি (৪৫), তানভীর (২২), আশু মিয়া (৪২), শফিকুল (৩২), রফিক (৩৮), জসিম (৩২), রিপন (২৮), আবু লাল (৪০), কাউসার (১৪), আবন মিয়া (৩০), জয়নাল (৪০), লুৎফুর (৩০), সাদেকুল (৪০), নাজমুল (২০), ওহিদ (৪০), তারেক (২০), রামিত (৩০), জসিম (২০), সিরাজ (৪৫), কুশনাহার (৪০), রাসেল (১৪), নাসির মিয়া (৪৫), ফায়েজ মিয়া (৩০), বিল্লাল মিয়া (৩৫), আব্দুল্লাহ (২৭), আবু তাহের (৯০), মোশাররফ (৩০), সাকিব (১৮), মিলন (২৮), মনা মিয়া (১৮), নাঈম (১৫), হাকিম (৩০), শামীম (৩০), আবুল হোসেন (৩৫), মোজাম্মেল (২৫), মামুন (৩৫) ও আজগর (৪০)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাউসার মিয়ার সাথে মাদরাসাশিক্ষক জয়নালের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল সকালে তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা করা হয়েছে। এ ঘটনা উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম এর সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


















