ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

বিএনপির ৩২ নেতার হাইকোর্টে জামিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় কলাবাগান ও নিউমার্কেট থানায় পুলিশের কাজে বাধা, ইট-পাটকেল ও বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের অভিযোগে করা পৃথক দুটি মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ বিএনপির ২৭ জন নেতাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। অপরদিকে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া বক্তব্যের ভিত্তিতে গত ২৫ মে জামালপুর সদর থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে বিএনপি নেতারা জামিন আবেদন করলে তাদের ছয় সপ্তাহের জামিন দেন আদালত।

জামিনে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, বিএনপি নেতা মীর শরফ আলী সপুসহ ২৭ জন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে জামিন আবেদনের শুনানিকারীদের মধ্যে রয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

জানা যায়, গত ২৩ মে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ২৪ মে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় পুলিশের উপর হামলা, ইট-পাটকেল ও বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিএনপির ৩২ নেতার হাইকোর্টে জামিন

আপডেট সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩