ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

বার বার কেন ব্রাজিল কোচ হওয়ার প্রস্তাব নাকচ করছেন আনচেলত্তি?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ব্রাজিল। সম্প্রতি ঘরের মাঠ মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইপর্বে এই প্রথম ঘরের মাঠে হেরেছে ব্রাজিল। সব মিলিয়ে ভালো সময় যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

২০১৬ সালে যোগদানকারী কোচ তিতে কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরপরই নেইমারদের দায়িত্ব ছেড়ে দেন। কে হবেন নতুন কোচ তা নিয়ে শুরু হয় গুঞ্জন।

জানা গেছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। ২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সাথে চুক্তি থাকায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে অস্বীকার করেন ইতালিয়ান এই কোচ।

সিবিএফ পরে ঘোষণা করে যে রিয়ালের সাথে চুক্তি শেষ করে নেইমারদের দায়িত্ব নেবেন আনচেলত্তি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ব্রাজিলিয়ান ফার্নান্দো দিনিজ।

শনিবার (২৫ নভেম্বর) আবারও ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন আনচেলত্তি। আজ লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, এটি আমাকে গর্বিত করে যে ব্রাজিল দলের মতো বিশ্বের অন্যতম বড় দল আমাকে নিয়ে কথা বলে। এটি শুধু আমাকে গর্বিত করে; এর বেশি কিছু না। সবকিছু খুব পরিষ্কার। আমার ৩০ জুন পর্যন্ত (রিয়ালের সাথে) একটি চুক্তি রয়েছে এবং সেই তারিখ পর্যন্ত আমি আমার ভবিষ্যতের বিষয়ে কোনো উত্তর দেবো না।

চুক্তি শেষ হওয়ার পর রিয়াল ছাড়বেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি আনচেলত্তি। তবে ইতালীয় কোচ একটি নাম প্রকাশ করেছেন, কে হতে পারেন তার উত্তরসূরি। আর সেই উত্তরসূরি হলেন রিয়ালের সাবেক ফুটবলার জাভি অ্যালানসো।

এদিকে সিবিএফ সভাপতি এডনান্দো রদ্রিগেজ আনচেলত্তিকে কোচ হিসেবে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি জানান, ২০২৪ সালের কোপা আমেরিকার আগে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। আনচেলত্তি শেষ পর্যন্ত ব্রাজিলে যোগ দেবেন কিনা তা সময়ই বলে দেবে।

বার বার কেন ব্রাজিল কোচ হওয়ার প্রস্তাব নাকচ করছেন আনচেলত্তি?

আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩